1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঢাকা-সিলেট মহাসড়কে অবাধে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা

আব্দুল হাদী, (ওসমানীনগর) সিলেট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

ওসমানীনগর উপজেলা দিয়ে বয়ে যাওয়া ঢাকা – সিলেট মহাসড়কে অবাধে চলাফেরা করছে ব্যাটারি চালিত অটো রিক্সা ।নির্দিষ্ট কোন জায়গায় যাত্রী ওঠানামা না করে সড়কের যত্রতত্র ওঠানামা করা হয় যাত্রী ।

আইন অনুযায়ী ব্যাটারি চালিত অটো রিক্সা মহাসড়কে চলাচলে বাধিনিষেধ থাকলেও এদিকে কারো কোন নজরধারি নেই।

উপজেলার জনবহুল এলাকা হচ্ছে তাজপুর বাজার। মহা সড়কে চলে দূর পাল্লার যানবাহন। ব্যস্ত বাজারের মহাসড়কে দাপিয়ে চলছে অসংখ্য ব্যাটারি চালিত অটোরিকশা । সব ধরনের গাড়িদের সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করায় থেকে যায় জীবনের ঝুঁকি।

উপজেলার একাধিক গাড়ি চালক জানান , সড়ক মহাসড়কে এখন দুর্ঘটনার বড় কারণ হলো ব্যাটারি চালিত অটোরিক্সা।এরকম অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি রয়েছে এলাকার গাড়ি চলাক এবং যাত্রীদের।

মহাসড়কের সাথে সংযুক্ত সড়কে এসব অটোরিক্সা চলে এলোমেলো ভাবে। সব সড়কে অত্যাচারের আরেক নাম হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা । কেননা যারা এগুলো চালায় তারা গাড়ি চালানোর বিষয়ে নূন্যতম জ্ঞান রাখে না। তাদের যেরকম ইচ্ছে সে রকম চলাচলের কারনে ঘটে সড়ক দূর্ঘটনা।

উজেলার দক্ষিণ সীমান্তে থাকা কুশিয়ারা নদী পাড়ি দিলেই মৌলভীবাজার জেলা। ব্যস্ততম সড়কের কুশিয়ারা সেতুর সম্মুখেই রয়েছে ব্যাটারি চালিত অটোরিক্সার স্ট্যান্ড ।নয়মিত যাত্রী উঠা নামা করায় ঝুকিতে চলাফেরা করে দূর পাল্লার গাড়ি এবং পথচারিরা।

অটোরিকশার একাধিক চালক জানান , নিষেধাজ্ঞা থাকলেও তারা মহাসড়েক গাড়ি চালান । কেননা ছোট সড়কে আয় রোজগার কম হয় ।মাঝে মধ্যে পুলিশের অভিযান হয় । কিন্তু জোরালো কোন নিষেধাঙ্গা না থাকায় সব সড়কেই চালানো যায়।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশের ভরপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর