1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠিত

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ):
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সবার জন্য প্রত্যাশা’। এ উপলক্ষে উপজেলার পাথারিয়া ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে শনিবার দুপুরে গণিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পাথারিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং আজির উদ্দিন ও হর গোপালের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান ছাদিক।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ভূঁইয়া, জয়কলস ইউনিয়ন কমিটির সিনিয়র সদস্য আব্দুস সালাম, পূর্ববীরগাঁও ইউনিয়ন শাখার সহ-সভাপতি আরজু মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটির প্রস্তাবিত সভাপতি বজলু মিয়া ও আমেরিকা প্রবাসী শওকত আলী।

এছাড়া উপস্থিত ছিলেন গণিগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক ডা. নজরুল মিয়া, আব্দুল মতিন, শওকত মিয়া, মুজিবুর রহমান, মো. রাগিবুল ইসলাম, বজলুর রহমান, মো. আবু বক্কর প্রমুখ।

আলোচনা সভা শেষে শতাধিক অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর