1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে জৈন্তাপুরে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

 

দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে সিলেটের জৈন্তাপুরে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী,জেলা বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দীন লস্কর।

সভার সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ ,জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাফিজ ও উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা।

এ সময় বক্তব্য প্রদান করেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন,সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, সহ-সভাপতি আব্দুস শুকুর। উপজেলা বিএনপির সহ সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, সেলিম আহমদ, ফারুক আহমদ, আলী হায়দার সায়মন ও নাজমুল হক ইয়াজুল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান ও সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস। উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবি এম জাকারিয়া ও সদস্য সচিব আল মামুন। মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হারুনুর রশিদ সরকার। উপজেলা জাসাস সভাপতি এম আর মামুন ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম শাহীন আলম।

 

সভায় আরও বক্তব্য  রাখেন বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর ও সম্পাদক হুমায়ুন কবির খাঁন, জৈন্তাপুর ইউনিয়নের সম্পাদক জালাল উদ্দিন মেম্বার, চারিকাটা ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন মেম্বার ও সম্পাদক হাজী জালাল উদ্দিন, দরবস্ত ইউনিয়নের সম্পাদক মুসলিম আলী মেম্বার, ফতেপুর ইউনিয়নের সভাপতি আব্দুল হক এছাড়াও চিকনাগুল ইউনিয়নের সভাপতি আলহাজ্ব তেরা মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হচ্ছে নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর