1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

চিকনাগুল মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪২ বার পঠিত

 

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি. নং বি-১৪১৮) এর অন্তর্ভুক্ত চিকনাগুল মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে বিকাল ৪টার পর প্রধান নির্বাচন কমিশনার ও ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সহযোগী নির্বাচন কমিশনার যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও মাহবুব মিয়া মবুর উপস্থিতিতে ব্যালট বাক্স উন্মুক্ত করে গণনা সম্পন্ন করা হয়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী তার মধ্যে আলাউদ্দিন আলাই (আনারস প্রতীক) নিয়ে ১৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন আহমেদ (গোলাপ ফুল প্রতীক) ৩৪ ভোটের কাছে পরাজিত হলে, শাহীন আহমেদ সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত হন।

এছাড়া কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সহ-সভাপতি মুজিব আহমদ, সহ-সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ সাদ্দাম, কোষাধ্যক্ষ মুক্তার হোসেন, সদস্য আনোয়ার হোসেন।

ফলাফল ঘোষণার পর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মুহিম নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর