1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টাঙ্গুয়ার হাওরে অভিযানে আটক ২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

 

বিশ্ব ঐতিহ্য রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে
জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক। যোগদানের পর থেকে টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদীসহ উপজেলার সর্বত্র সাঁড়াশি অভিযান পরিচালনা করে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় অনন্য নজির স্থাপন করে আসছেন তিনি।

এরই ধারাবাহিকতায় সোমবার দিনভর নিষিদ্ধ কারেন্ট জাল, কোনাজাল ব্যবহার বন্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।

অভিযানে ২৫ জনকে আটক করা হয়। এছাড়া প্রায় ১২ হাজার মিটার কারেন্ট জাল, চারশ প্লাস্টিক চাই, ৭টি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে। ধৃত ২২ জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী একলাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, অপ্রাপ্ত বয়সের কারণে ৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, হাওর এলাকার মৎস্য সম্পদ রক্ষাসহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর