1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

তাঁতীদল সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন

মুরাদ হাসান (জৈন্তাপুর) সিলেট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫১ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটি সিলেট জেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিএনপি’র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে আহ্বায়ক আবুল কালাম আজাদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়েজ আহমদ দৌলত, সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আব্দুল মালেক।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এড. নুর আহমদ, এড. আমিনুল হক খান, মোহাম্মদ হানিফ, রফিক আহমদ, কামরুল হাসান, মুমিনুর রশিদ চৌধুরী, মঞ্জুর আহমদ, জিয়াউর রহমান নেওয়ার, মো. বেলাল আহমদ, ইসলাম আলী, জামাল উদ্দিন, মো. খায়ের, সামছুর রহমান তোতা, শামিম হুদা, মো. মামুন আল রশিদ, রুমেল আহমদ রিপনসহ অনেকে।

এছাড়া ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন দুলাল আহমদ, মো. মিছবাহ উদ্দিন (মিজবা), আব্দুল খালিক, কামাল উদ্দিন, শামিম আহমদ, মিজানুর রহমান ভূঁইয়া, মো. সালাউদ্দিন, আব্দুর রহিম, শের আলী, আরিফ চৌধুরী রাজ, মো. ছাইফুল্লাহ, মো. জসিম উদ্দিন, মো. আজাদ মিয়া, মো. মোহন আহমদ, মো. ইজ্জাদ আহমদ, নবী হোসেন, রফিক উদ্দিন, সুমন, মুজিবুর রহমান এপল, বদরুল হোসেন, জাহাঙ্গীর আলম, এম. বিলাল উদ্দিন, বিলাল আহমদ, মো. রফিকুল ইসলাম খান, মো. জবলু মিয়া, সুমন সরকার, মো. নাছির উদ্দিন, হৃদয় আহমদ উজ্জল, মো. ইসমাঈল মিয়া রিপন, মো. শামীম আহমদ, কামরান আহমদ তালুকদার এবং এম এ জব্বার।

কেন্দ্রীয় কমিটি জানায়, এ আহ্বায়ক কমিটি দুই মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এ সময়ে উপজেলা ও পৌরসভায় প্রতিনিধি সভা করে কমিটি গঠন শেষে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটির নিকট জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে কমিটির কার্যকারিতা বাতিল হয়ে যাবে।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকল নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর