
সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা কৃষক দলের ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা কৃষক*দল এ পরিচিতি সভার আয়োজন করে। শুরুতেই বিএনপিসহ অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ কৃষক*দলের সকল নেতৃবৃন্দকে মাল্য দিয়ে বরণ করে নেয়।
এ পরিচিতি সভায় উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির এর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনফর মালী খান, উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য নেহাল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক শওক আলী বেপারী, যুগ্ন-আহবায়ক সাইনূর রহমান জিলানী, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিশর আহম্মেদ, উপজেলা স্বেচ্চাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমিন, উপজেলা কৃষক*দলের সহ-সভাপতি ডাঃ জসিম উদ্দিন ও ধর্মপাশা সরকারি ডিগ্রী ককেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব কাঞ্চন আহমেদ প্রমুখ।
কৃষক দলের সাধারণ সম্পাদক কবির মজুমদার মিলন বলেন, আমরা এ কৃষক দলকে তৃণমূল পর্যন্ত পৌছে দিয়ে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে আরও শক্তি*শালী করতে চাই এবং সেই সাথে আগামি জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়ে বিএনপি সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে চাই। এছাড়া কিছু*দিনের মধ্যেই ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন করা হবে। আর এ কমিটি গঠনে কেউ যদি অনিয়ম করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবেনা।