1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে বিজিবি।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল চৌমুহনী এলাকা থেকে বন্দুকটি উদ্ধার করা হয়। সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।

বিজিবি সূত্র জানায়, রোববার রাতে বিয়ানীবাজার-৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন নিউ পাল্লাথল বিওপির একটি টহল দল দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল চৌমুহনী এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বিজিবি সদস্যরা  একটি একনলা বন্দুক পড়ে থাকতে দেখেন। পরে তারা সেটি উদ্ধার করেন।

বিয়ানীবাজার-৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, উদ্ধারকৃত বন্দুকটি বিজিবির হেফাজতে রাখা হয়েছে।  এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর