1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে যুবদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

সাম্য ও মানবিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলা যুবদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জ বাজারে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিত সূত্রধরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনসুর আলম, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, আব্দুল কাদির জিলানী, ফরিদ আহমেদ, জেলা যুবদলের সদস্য তুরন খান, শহিদুল ইসলাম মুন্সি,

দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি সালিক আহমদ, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদ মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল হক,

পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আহমদ, সহ-সভাপতি শিব্বির আহমদ এবং পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আতাউর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া বলেন, “মানবিক নেতৃত্বের মাধ্যমে তৃণমূল যুব সমাজকে সঙ্গে নিয়ে সাম্য ও মানবিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যেই এই কর্মসূচি।

৩১ দফা কর্মসূচির কার্যক্রম ও সাফল্য কৃষক, শ্রমজীবী, শিক্ষার্থীসহ সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে উপজেলার আটটি ইউনিয়নে ২৪টি গ্রামসভা আয়োজন করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে প্রধান মিটিং অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার প্রতিটি মন্ডপ পরিদর্শন ও আনন্দ ভাগাভাগিসহ সার্বিক সহযোগিতার জন্য উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিত সূত্রধরকে আহ্ববায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর