1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ

জাহিদুল ইসলাম (সিলেট) :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

 

সিলেট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মুল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়য়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২২ সেপ্টেম্বর ভোররাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার ও বিছনাকান্দি বিওপি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় গরু, মোটরসাইকেল মিটার, ফুচকা এবং মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ আটক করা হয়।

এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা থান কাপড় ও ঔষধ সামগ্রী জব্দ করে।

সর্বমোট অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১,৪৩,৮৫,৫০০/- (এক কোটি তেতাল্লিশ লক্ষ পঁচাশি হাজার পাঁচশত টাকা)।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মালামাল আটক করা সম্ভব হয়েছে।

চোরাচালান ও মাদক বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা ও আস্থা নিয়েই বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর