
সিলেটের জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের প্রতিষ্ঠাতা আমীর মুফতি সৈয়দ মোঃ ফজলুল করীম রহ. এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) বিকেল ৩টায় হরিপুর ইউনিয়ন কমপ্লেক্স হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শাখার সভাপতি এইচ.কে.এম. আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে এবং মাওলানা জামিল বিন মুজাফফরের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি ও সিলেট-৪ আসনে হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী মুফতি সাইদ আহমদ জৈন্তাপুরী। প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ বদরুল হক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আহবায়ক হাতপাখার নির্বাচন পরিচালনা কমিটি, সিলেট-৪ মাওলানা আব্দুল মালিক, ইসলামী আন্দোলন জৈন্তাপুর উপজেলার সভাপতি মাওলানা জিল্লুর রহমান, ইসলামী আন্দোলন সিলেট সদর উপজেলা সভাপতি মাওলানা সিরাজ উদ্দিন আনসারী, ইসলামী আন্দোলন জৈন্তাপুর উপজেলা সহ-সভাপতি মাওলানা হারুন বিন মুফতি ইউসুফ, ইসলামী আন্দোলন জৈন্তাপুর উপজেলা সহ-সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, ইসলামী আন্দোলন জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, শ্রমিক নেতা ও ইসলামী শ্রমিক আন্দোলন জৈন্তাপুর উপজেলা সভাপতি মুহা. দেলওয়ার আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন, মাওলানা মাসুক হরিপুরী, হাজী নজরুল ইসলাম, যুব নেতা ফাহাদ সিদ্দিকী, যুব নেতা মাওলানা আব্দুল ওয়াদুদ শাফি, শ্রমিক নেতা সালমান ফারসি লাভলু, ছাত্র নেতা ইশতিয়াক ফাহিম, ছাত্র নেতা এনাম আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুফতি সৈয়দ মোঃ ফজলুল করীম রহ. এর রাজনৈতিক দর্শনই দেশের মুক্তি ও ন্যায়ের পথ দেখাতে সক্ষম। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনে হাতপাখার বিকল্প নেই।