1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কুলাউড়ায় জব্দকৃত বালু বিনা অনুমতিতে অপসারণ: ৫০ হাজার টাকা জরিমানা

জাহিদুল ইসলাম (সিলেট) :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

 

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারিভাবে জব্দকৃত বালু বিনা অনুমতিতে অপসারণের অভিযোগে কয়ছর আলী নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।

তিনি জানান, বিকেলে শরীফপুরের চাতলাপুর টি. ই. এলাকায় রক্ষিত সরকারিভাবে জব্দকৃত বালু বিনা অনুমতিতে অপসারণের খবর মেলে। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান চালিয়ে হাজীপুর ইউনিয়নের মজমপুর এলাকার বাসিন্দা কয়ছর আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়। অভিযানে থানাপুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তারা তাকে সহযোগিতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর