1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট জেলা তাঁতীদলের কমিটি গঠন : আহ্বায়ক দৌলত, সদস্য সচিব বিলাল

জাহিদুল ইসলাম (সিলেট) :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

 

জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে ফয়েজ আহমদ দৌলতকে আহ্বায়ক ও আলতাফ হোসেন বেলালকে সদস্য সচিব করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ১৭ জন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমানের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর আহমদ, অ্যাডভোকেট আনিসুল হক খান, মোহাম্মদ হানিফ, রফিক আহমদ, মো. কামরুল হাসান, মামুনুর রশীদ চৌধুরী, মঞ্জু আহমদ, জিয়াউর রহমান নেয়ার, মো. বেলাল আহমদ, ইসলাম আলী, জামাল উদ্দিন, মো. খায়ের, সামছুর রহমান তোতা, শামীম হুদা, মো. মামুনুর রশীদ, রুমেল আহমদ রিপন দ্বায়িত্ব পেয়েছেন।

দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন দুলাল আহমদ, মো. মিসবাহ উদ্দিন মিছবাহ, মো. আবদুল খালিক, কামাল উদ্দিন, শামীম আহমদ, মো. মিজানুর রহমান ভূঁইয়া, মো. সালাউদ্দিন, আবদুর রহিম, শের আলী, আরিফ চৌধুরী রাজ, মো. ছাইফুল্লাহ, জসিম উদ্দিন, মো. মোহন আহমদ, মো. ইজ্জাত আহমদ, মো. নবী হোসেন, রফিক উদ্দিন, মো. সুমন, মুজিবুর রহমান এপল, মো. বদরুল হোসেন, জাহাঙ্গীর আলম, এম. বিল্লাল উদ্দিন, বিল্লাল আহমদ, মো. রাকিবুল ইসলাম খান, মো. জবলু মিয়া, সুমন সরকার, মো. নাসির উদ্দিন, হৃদয় আহমদ উজ্জ্বল, ইসমাইল মিয়া রিপন, মো. শামীম আহমদ, কামরান আহমদ তালুকদার, এম এ জব্বার।

এতে উল্লেখ করা হয় যে, কমিটি অনুমোদনের তারিখ হইতে ৬০ দিনের মধ্যে উপজেলা ও পৌরসভায় গিয়ে প্রতিনিধি সভা করে কমিটির অনুমোদন করতে হবে। জেলা বিএনপি অফিসে বসে কোন কমিটি অনুমোদন করা যাবে না। ৬০ দিনের মধ্যে উপজেলা ও পৌরসভা কমিটি করে জেলার সম্মেলন করে কেন্দ্রীয় কমিটির নিকট পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে হইবে। অন্যথায় উক্ত কমিটির কোন কার্যকারিতা থাকবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর