1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মালামাল জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যৌথ অভিযানে ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হরিপুর জোহাইরটুল গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সেনাবাহিনীর ইনফ্রেন্ট্রি রেজিমেন্টের (২৭ বীর) একটি টহল দল ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান। এ সময় চারটি বস্তা থেকে মোট ৬ হাজার ৭২০ প্যাকেট পাতার বিড়ি এবং একটি বস্তা থেকে ৯৬ পিস নেভিয়া বডি লোশন জব্দ করা হয়।

সেনাক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার ৭২০ টাকা। উদ্ধারকৃত মালামাল একই দিন রাত সাড়ে ৭টার দিকে ৪৮ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অবৈধ পণ্যের পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর