1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে দরবস্ত-কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে জনসমাবেশ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুরের দরবস্ত-কানাইঘাট আঞ্চলিক সড়কটি দীর্ঘ এক দশক ধরে সংস্কার না হওয়ায় ভোগান্তি চরমে উঠেছে। সড়কজুড়ে গর্ত ও খানাখন্দে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দরবস্ত বাজারে সামাজিক সংগঠন জাগো জৈন্তা ঐক্য পরিষদ উদ্যোগে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা শরীফ উদ্দিন খাঁ। এছাড়াও স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সড়কের বেহাল অবস্থায় শিক্ষার্থী, শ্রমজীবী, ব্যবসায়ী ও রোগীরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা অনতিবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর