1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জের ইসলামপুরে বিএনপির কর্মীসভা

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ):
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুর গ্রামের বিএনপি নেতা আব্দুস সালামের সভাপতিত্বে ও যুবদল নেতা ইমরুল কয়েছের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল ও উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া।

এসময় আরো বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপি নেতা সোনাই মিয়া, আব্দুস সামাদ, দরগাপাশা ইউনিয়ন বিএনপির সদস্য জুনেদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, সাধারণ সম্পাদক আখলুছ মিয়া, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, সাদিকুর রহমান, শরাফত আলী ও মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন মখলিছ মিয়া, জমির উদ্দিন, সুজাদ মিয়া, আব্দুর রব, ইমান উদ্দিন, জব্বার মিয়া, মিনার আলী, হারুণ মিয়া, লাল চাঁন মিয়া, জিলুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মুজিবুর রহমান প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর