1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে বিএনপি নেতৃবৃন্দের অসুস্থ বর্ষীয়ান নেতাদের খোঁজখবর

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৯ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বর্ষীয়ান দুই প্রবীণ নেতা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন।

তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তাঁদের নিজ নিজ গ্রামের বাড়িতে যান।

প্রথমে তাঁরা ফতেপুর ইউনিয়নের হেমু মাঝপাড়ায় গিয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজুল্লাহ খোঁজখবর নেন। হাফিজুল্লাহ বিএনপির দুর্দিনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন।

৯০ দশকের গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে দলের কার্যক্রম ছড়িয়ে দেওয়া এবং তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করতে তাঁর অবদান আজও এলাকাবাসীর স্মৃতিতে অমলিন।

পরবর্তীতে তাঁরা দত্তপাড়ায় গিয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এবং উপজেলা বিএনপির প্রাক্তন সদস্য বশির উদ্দিনের বাড়িতে যান। বশির উদ্দিন বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত থেকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলের কর্মীদের পাশে থেকেছেন। তিনি বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং বিএনপির তৃণমূলকে সংগঠিত করতে নিবেদিত ছিলেন।

নেতৃবৃন্দ তাঁদের সাথে কিছুক্ষণ আলাপ করেন এবং চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি মুক্তার আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সাধারণ সম্পাদক কাসেম আলী, বিএনপি নেতা ইমাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম প্রমুখ।

নেতৃবৃন্দ অসুস্থ দুই প্রবীণ নেতার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে তাঁদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তাঁরা বলেন, বিএনপির আজকের প্রজন্মের জন্য এ প্রবীণ নেতারা অনুপ্রেরণার উৎস, যাঁদের ত্যাগ-তিতিক্ষা দলের অগ্রযাত্রায় সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর