1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পর্যটন দিবসে সিলেটের ভোলাগঞ্জ থেকে পর্যটকের প্রাইভেট কার চুরি

জাহিদুল ইসলাম (সিলেট) :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

 

জাতীয় পর্যটন দিবসে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পার্কিং এলাকা এক লঙ্কাকান্ড ঘটনা ঘটেছে। পর্যটকদের আকর্ষিত করতে প্রশাসন ব্যাতিব্যস্ত। অন্যদিকে বেরসিক চোর আগত পর্যটকের প্রাইভেট কার চুরি নিয়ে গেছে। জানা যায়, পর্যটন স্পটের পার্কিং এরিয়া থেকেই চুরি হয়েছে এই কারটি। চুরি যাওয়ার পর পার্কিং এরিয়ার নিরাপত্তা নিয়ে শুশিল সমাজে বিতর্কের ঝড় উঠেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী পর্যটক জানান,
ভুক্তভোগী পর্যটক জানান, শনিবার সকাল ৭টার দিকে তারা একটি প্রিমিও প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ- ২১৩৮৩৮) নিয়ে সাদাপাথর ভ্রমণে আসেন। গাড়িটি নদীর ঘাটে পার্ক করে ড্রাইভারসহ পুরো দল সাদাপাথর এলাকায় ঘুরতে যান। প্রায় চার ঘণ্টা পর, সকাল ১১টায় ফিরে এসে দেখা যায় গাড়িটি আর সেখানে নেই। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় বার্তা পাঠানো হয়েছে এবং জনগণের সহায়তাও চাওয়া হয়েছে।

চুরি হওয়া গাড়িটি উদ্ধারে সহায়তা করার জন্য গাড়ির সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে এই নাম্বারে (০১৩২০১১৭৯৯৫) যোগাযোগ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘সাদাপাথর পর্যটন এলাকা থেকে কে বা কারা পর্যটকদের একটি প্রিমিও গাড়ি চুরি করে নিয়ে গেছে। গাড়ি চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ চোরচক্রকে ধরতে এবং গাড়ি উদ্ধার করতে কাজ করে যাচ্ছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর