1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে পুকুর থেকে লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের নগর গ্রামে পুকুর থেকে গোপাল চন্দ্র দাস (৫৫)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৃত সুরেন্দ্র কুমার দাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। ওই সময় স্থানীয় ইউপি সদস্য লিটন মেম্বারের পুকুরপাড়ে গোপালের ব্যবহৃত জুতা দেখতে পান। পরদিন স্বজনরা জাল ফেলে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে পুকুরের পূর্ব পাশে কলমির ঝোপের পাশে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পিএসআই তুষার কান্তি আচার্য সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর