1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সিলেটে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদ্‌যাপিত

জাহিদুল ইসলাম (সিলেট) :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

 

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, সিলেট প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অন্যতম একটি পর্যটন এলাকা। এ প্রাকৃতিক সম্পদগুলো রক্ষা করেই এখানে পর্যটনের প্রসার ঘটাতে হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সিলেটে পর্যটনের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, সরকার পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন প্রকল্প নেওয়া হবে। এসব প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হলে সিলেটের পর্যটন খাত আরো উন্নত হবে। তিনি আরও বলেন, পর্যটন খাতকে ঘিরে কর্মসংস্থান বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। কাজেই শুধু দিবস উদ্‌যাপনে সীমাবদ্ধ না থেকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোকে রক্ষা করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ এর উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ঐতিহাসিক ক্বিন ব্রীজে এসে শেষ হয়। র‍্যালি শেষে সারদা হলে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকতা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা ছাড়াও দিনব্যাপী বিশেষ বিশেষ কার্যক্রম পরিচালিত হয়। এরমধ্যে রয়েছে সচেতনতামূলক সাইক্লিং, সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী পর্যটন মেলা এবং নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ডিসপ্লে ও ক্বিন ব্রীজসংলগ্ন এলাকায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পর্যটন দিবস উদ্‌যাপন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর