1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ:-১জন আটক

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবির) একাধিক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একজনকে আটক করা হয়েছে। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকা ও দুইটি ট্রাক জব্দ করা হয়েছে।

শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ সেপ্টেম্বর) সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি।

বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার ও শনিবার সিলেটের সীমান্তবর্তী এলাকা সোনারহাট, উৎমা, শ্রীপুর, সংগ্রাম, বিছনাকান্দি, বাংলাবাজার, সোনালীচেলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় জিরা, ফুচকা, কিটক্যাট চকলেট, চিনি, মদ, অবৈধ বিয়ার ও মদ পরিবহনের দায়ে একজন আসামী এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা আটক করে।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমান ভারতীয় জিরা, ফুচকা, অরিও বিস্কুটসহ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ২ টি ট্রাক আটক করে। পরিচালিত অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ০১ কোটি ৪৩ লাখ টাকা।

৪৮ বিজিবি’র অধিনায়ক জানান, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত আসামীকে ভারতীয় মাদকদ্রব্যসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য মালামালের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর