1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

বাসদ নেতা জাফর ও প্রণবকে গ্রেপ্তারে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার নিন্দা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

 

সিলেট জেলা বাসদের আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগর শাখা। সংগঠনটি অবিলম্বে এই বাম নেতার মুক্তি দাবি করেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাসদ সিলেট মহানগরের সভাপতি এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদ এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, একটি পরিচ্ছন্ন সিলেট নগরী বাংলাদেশ জাসদও চায়। সেই লক্ষ্যে প্রশাসনসহ নাগরিক সমাজের উদ্যোগের সঙ্গেও জাসদ একমত। কিন্তু বাসদের দুই নেতাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে এবং ষড়যন্ত্রমূলক। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাসদ এবং বাসদ সবসময়ই সোচ্চার ভূমিকা রেখেছে। কিন্তু গত বুধবারের আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত ছিলেন না। এ অবস্থায় তাদেরকে গ্রেপ্তার হয়রানীমূলক।

অবিলম্বে এই দুই নেতাকে মুক্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, অন্যথায় বাম গণতান্ত্রিক দলগুলো তাদের মুক্তির আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর