1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে এসওপি বিষয়ক কর্মশালা 

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

 

সুনামগঞ্জে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলা মাইগ্রেশন কোঅর্ডিনেশন কমিটি (ডিএমসিসি)-এর সদস্যরা অংশগ্রহণ করেন। সোমবার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা চলে। শ্রম অভিবাসন খাতে দীর্ঘ তিন দশক ধরে কাজ করে আসা এনজিও রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে।

প্রকল্পটির শিরোনাম হলো: “Strengthening Capacity of the Operational Management of the Ministry of Expatriates’ Welfare and Overseas Employment to Deliver Gender-Responsive Integrated Services for Safe, Regular Migration, and Welfare of Migrants, Returnees, and Communities।” কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এছাড়া সহকারী কমিশনার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক অভিবাসন খাতে কর্মরত সংস্থাগুলোর সমন্বয় ও কার্যকর পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন। পরে জেলা প্রশাসক অনিয়মিত অভিবাসন রোধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোকপাত করেন। আইওএম-এর প্রতিনিধি প্রকল্পের লক্ষ্য ও কর্মকৌশল তুলে ধরেন। আরএমএমআরইউ’র প্রকল্প সমন্বয়ক কর্মশালার কার্যক্রম ও উদ্দেশ্য বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

কর্মশালায় অংশ নেন জেলা সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ ব্যাংক, ব্র্যাক, আইওএম ওয়েলফেয়ার ডেস্ক, স্থানীয় সাংবাদিক, আরএমএমআরইউর কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধি। এসওপি প্রণয়নের মূল উদ্দেশ্য হলো— ডিএমসিসি সদস্যদের দায়িত্ব ও সমন্বয়ের প্রক্রিয়াকে মানসম্মত করা, রেফারাল মেকানিজম ও রেকর্ড-রক্ষণ প্রক্রিয়া স্পষ্ট করা, মানবপাচার বা প্রবাসে মৃত্যুসহ জরুরি ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা, নারীদের পাশাপাশি প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সেবার অগ্রাধিকার দেওয়া এবং এসব কার্যক্রমকে সরকারি বাজেট কাঠামোয় অন্তর্ভুক্ত করা।

কর্মশালা শেষে জানানো হয়, সুনামগঞ্জ জেলায় ডিএমসিসির সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে মোট ১০টি সভা এবং দুটি কর্মশালার আয়োজন করা হবে। এসব কর্মশালায় খসড়া এসওপি প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে, যাতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর