1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কোম্পানীগঞ্জে মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি রতন শেখ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

 

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ থানায় দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।

স্থানীয়রা জানান, অতীতে দায়িত্বে থাকা কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় এলাকায় মাদক ও চোরাচালানকারীদের কার্যক্রম ছিল বেপরোয়া। তবে নতুন ওসি যোগদানের পর থেকেই পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে।

রতন শেখ দায়িত্ব গ্রহণের পর জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তার নেতৃত্বে মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে অনেক চিহ্নিত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ওসি রতন শেখ বলেন, কোনো অবস্থাতেই মাদক ও চোরাকারবারিদের ছাড় দেওয়া হবে না। কোম্পানীগঞ্জকে মাদকমুক্ত করতে যা যা করার প্রয়োজন, সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে আমি কাউকে ছাড় দেব না। তবে অনেকে হিংসা ও শত্রুতামূলক মনোভাব নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে কিছু অসাধু চক্র মানহানিকর লেখা লিখছে। এসবের তোয়াক্কা না করে আমি আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি।

এলাকাবাসীর প্রত্যাশা, তার এই উদ্যোগ অব্যাহত থাকলে কোম্পানীগঞ্জ শিগগিরই মাদক ও চোরাচালানমুক্ত এলাকায় পরিণত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর