
সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলালসহ নবগঠিত কমিটির সদস্য মিছবাহ উদ্দিন, সাইফ উল্লাহ ও ইসমাইল মিয়া রিপনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন প্রাঙ্গণে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য জালাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হারুন-উর রশিদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, উপজেলা জাসাসের প্রথম যুগ্ম সম্পাদক আলাউদ্দিন, নিজপাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক কবির আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রায়হান আহমদ প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বিএনপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র গঠনে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।