1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

শান্তিগঞ্জ থেকে চুরি হওয়া সিএনজি নেত্রকোনায় উদ্ধার গ্রেফতার ২

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশাসহ চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার বাহাট্টা থানার বাইশদার ছালিপুরা গ্রামে পুলিশের পৃথক অভিযানে চুরি হওয়া সিএনজি উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত চোরচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল, শান্তিগঞ্জ থানার শিমুলবাঁক ইউনিয়নের জীবদারা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে খালেদ মিয়া (২৮) ও নেত্রকোনার বাহাট্টা থানার বাইশদার ছালিপুরা গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন।

পুলিশসূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মুক্তাখাই পয়েন্ট সংলগ্ন গ্রাম্য কবরস্থানের পাশে লোহার শিকলে তালা দিয়ে রাখা সিএনজির তালা ভেঙে নিয়ে যায় চোরচক্র। পরে অনেক খোঁজাখুজি করে চুরি হওয়া অটোরিক্সার সন্ধান না পেয়ে শান্তিগঞ্জ থানায় ঐদিন বিকালে একটি সাধারণ ডায়রী করেন গাড়ির মালিক আসাদ মিয়া।

সাধারণ ডায়েরীর সূত্র ধরে শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদের দিক নির্দেশনায় এস আই নোভেল সরকারের নেতৃত্বে অভিযানে নামে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি টিম। অভিযান পরিচালনাকালে প্রথমে চুরির সাথে সম্পৃক্ত সিএনজি চোরচক্রের সদস্য শান্তিগঞ্জের জীবদারা গ্রামের খালেদ মিয়াকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে নেত্রকোনা জেলার বাহাট্টা থানার বাইশদার ছালিপুরা গ্রামে অভিযান চালিয়ে আসাদ আলীর চুরি হওয়া সিএনজি উদ্ধার ও চোরচক্রের আরেক সদস্য বাইশদার ছালিপুরা গ্রামের ইসলাম উদ্দিনকে আটক করে পুলিশ।

আটককৃতদের নামোল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে আজ (মঙ্গলবার) শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন অটোরিকশার মালিক আসাদ আলী।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সিএনজি চুরির ঘটনায় জড়িত অন্য আসামীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর