1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে চোরাচালানীদের হামলায় গুলিবিদ্ধ বিজিবি সদস্য

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

 

চোরাচালানীদের হামলায় বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়েছে। গেল ২৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানিয়েছে, বাংগালভিটা বিওপি থেকে সুবেদার ইসরাইল খানের নেতৃত্বে ১১ সদস্যের বিশেষ টহল দল রূপনগর এলাকায় টহল দিতে যায়। রাত ১০টার দিকে সীমান্ত পিলার ১১৯০/১৫-এস থেকে প্রায় চারশ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই দলটি গেলে ভারতের দিক থেকে একটি গরুভর্তি ট্রলার নিয়ে চোরাচালানীদল প্রবেশ করে। এসময় বিজিবি টহল দল বাধা দিলে সংঘবদ্ধ শতাধিক  চোরাচালানী তাদের ঘেরাও করে ফেলে। একপর্যায়ে ইট-পাথর, বল্লম নিক্ষেপ করে এবং দেশীয় বন্দুক দিয়ে ১৫-২০ রাউন্ড গুলি চালায়। এতে নায়েক মো. আখিরুজ্জামান গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিজিবি সদস্যরা ৩৩টি গরুসহ একটি ট্রলার আটক করে। ঘটনাস্থল থেকে বল্লম, দা, কাঁচি, পাথর ও ঢাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত গরু ও মালামাল পার্শ্ববর্তী মধ্যনগর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির তথ্য নিশ্চিত করে  বলেন, চোরাচালানীরা সংঘবদ্ধভাবে টহল দলের ওপর হামলা চালিয়েছে। হামলায় আমাদের এক সদস্য আহত হয়েছেন। তিনি জানিয়েছেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধী দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর