
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার (১ আক্টোবর) রাত ৮ টায় জৈন্তাপুর ইউনিয়নের গাত্তি গ্রাম পূজা মণ্ডপ, চারিকাটা ইউনিয়নের সরুখেল পশ্চিম বিশ্বহরী দেবালয় পূজা মণ্ডপ এবং বাউরভাগ উত্তর ভৈরব বাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক হাফিজ জালাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ, সিলেট জেলা তাঁতীদলের সদস্য মিছবা উদ্দিন মিছবা ও ইসমাইল মিয়া রিপন।
আরও ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, সদস্য নুরুল আমিন, ফয়সল আহমদ, বদরুল ইসলাম, এমদাদ আহমদ, ময়নুল ইসলাম, রায়হান আহমদ, গুলজার আহমদ, নসুব আলী, মামুন, রফিক, হাবিবুল্লাহ বুলবুল, আনোয়ার হোসেন ফয়সল, শামসুদ্দিনসহ অসংখ্য নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তাঁরা তৃণমূলে ছড়িয়ে যাচ্ছেন, মানুষের পাশে থেকে জনগণের প্রত্যাশা ও দাবি তুলে ধরছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের অঙ্গীকার।
স্থানীয় জনসাধারণ পূজা মণ্ডপে এসে নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং তাঁদের এই জনমুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।