1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে ফতেপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের পদ স্থগিত-নতুন দায়িত্বে রুমেল

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৪৫ বার পঠিত

 

দলীয় শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদের পদ স্থগিত করা করেছে উপজেলা বিএনপি। নতুন সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হয়েছে রুমেল আহমেদ কে।

জৈন্তাপুর উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপি’র অধীনে ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ইলিয়াছ আহমদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের অভিযোগ আনেন।

অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইলিয়াস আহমেদ কে লিখিতভাবে শোকজ নোটিশ প্রদান করে এবং ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেয়।

পরবর্তীতে তিনি সময় বৃদ্ধি চেয়ে আবেদন করলে উপজেলা বিএনপি তাকে বুধবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত সময় প্রদান করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি জবাব না দেওয়ায় উপজেলা বিএনপি তার পদ স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করে।

এদিকে সংগঠনের কার্যক্রম সচল রাখতে ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপি’র ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুমেল আহমদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করে।

এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী।

চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নিকট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর