1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

 

রবিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে “শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জর্জ মিত্র চাকমা। সভার সঞ্চালনা করেন খাঁজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।

সভায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি নাজির আলী সরকার, শহিদ মিয়া, আবু সুফিয়ান, অঞ্জনা দেবী নাথ, আব্দুর রহিম, ফখরুল ইসলাম, সিরাজুল হক, বিকাশ চন্দ্র দেব, অলিউর রহমান, হাবিবুর রহমান, মামুনুল ইসলাম, কলিম উল্লাহ, ফয়েজ আহমেদ, নুরুল আলম ও বুরহান উদ্দিন প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন, শিক্ষক শুধুমাত্র পাঠদানকারী নন, তিনি ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র, নৈতিকতা ও দেশপ্রেম গঠনের স্থপতি। গুণী শিক্ষকগণই গড়ে তোলেন গুণী শিষ্য।

 

অন্যান্য বক্তারা বলেন, আধুনিক যুগে শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদা বৃদ্ধির জন্য যথাযথ প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠান শেষে শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাদের অবদান স্মরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর