1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

জৈন্তাপুরে মাস্টার রওশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

 

যুক্তরাষ্ট্র প্রবাসে থেকেও জন্মভূমির মানুষের পাশে দাঁড়ালেন জৈন্তাপুরের কৃতি সন্তান ও উপজেলা জিয়া সাইবার ফোর্সের প্রধান উপদেষ্টা মাস্টার রওশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচিকে সামনে রেখে তিনি ব্যক্তিগত অর্থায়নে উপজেলার মেধাবী অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের সহায়তা করেছেন।এছাড়াও বিভিন্ন মানবিক কাজে ভুমিকা রেখে যাচ্ছেন। শনিবার( ৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জৈন্তিয়া গেইটস্থ যুবসমাজের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৬নং চিকনাগুল ইউনিয়নের কয়েকজন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা।

 

উপজেলা যুবদল নেতা মঈনুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সোহেল আহমদ,উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হারুনুর রশিদ সরকার, সদস্য সচিব রফিকুল ইসলাম সেনাজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজাহান, চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাদেক আহমদ, যুবদল নেতা,আব্দুল জব্বার, মজনু আহমেদ প্রমূখ।

 

অতিথিরা শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ তুলে দিয়ে প্রবাসী মাস্টার রওশনের মানবিক অবদানের প্রশংসা করেন। তারা বলেন, দেশের বাইরে থেকেও তিনি যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহে অনুকরণীয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর