1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলা: তদন্তে পিবিআই

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

 

সুনামগঞ্জে নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবুর উপর হামলা-লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রথমে বিশ্বম্ভরপুর থানা পুলিশ তদন্ত করে মামলার চার্জশিট আদালতে জমা দেয়। তবে মামলার বাদী সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু  আদালতে নারাজি দিলে আদালত মামলার তদন্তভার দিয়েছে পিবিআই’কে। ফলে নতুনভাবে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ চলছে।

উল্লেখ্য গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত এলাকায় সাংবাদিক বাবুর উপর অতর্কিত হামলা করে সংঘবদ্ধ একদল যুবক। হামলাকারীরা বাবুকে জখম করে তার বসতঘর ভাঙচুর করে নগদ ৩ লাখ টাকা, প্যানাসনিক ক্যামেরা ও একটি ভিভো স্মার্টফোন লুট করে নিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাংবাদিক বাবুর দাবি, অনলাইন নিউজপোর্টাল  কালের নিউজে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন এবং নাগরিক টেলিভিশনে প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন। এর জের ধরে তার উপর পরিকল্পিত হামলা চালানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর