
পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যার সাড়া’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে র্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে র্যালী বের করা হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা চলে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সভাপতিত্ব করেন।
সভায় আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে মূল বক্তব্য উপস্থাপন করেন গণপূর্ত অধিদপ্তর জেলা শাখার নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হীরা।
বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, গণপূর্ত অধিদফতর জেলা শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইমরান হোসেন, ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পরিকল্পিত উন্নয়নের জন্য সবাইকে সচেতন হতে হবে। গ্রামে যেসব বহুতল ভবন গড়ে উঠছে, সেগুলো অবশ্যই আইনের আওতায় নির্মাণ করতে হবে। কৃষিজমি নষ্ট করে উন্নয়ন করা হলে কৃষি খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে।