সুনামগঞ্জে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্থান পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন
রাজু আহমেদ রমজান
প্রকাশের সময় :
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
১৬১
বার পঠিত
সুনামগঞ্জে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্থান পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পূর্বের নির্ধারিত স্থান পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিরাই উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন হয়। দিরাই উপজেলা পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ট্রাস্টের সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক কুমার তালুকদার, দিরাই পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়সর আহমদ, পৌর বিএনপি নেতা জাহিদুর রহমান প্রমুখ। বক্তারা, পূর্বের নির্ধারিত স্থানে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ...
সুনামগঞ্জের দিরাই উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পূর্বের নির্ধারিত স্থান পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিরাই উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন হয়।
দিরাই উপজেলা পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ট্রাস্টের সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক কুমার তালুকদার, দিরাই পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়সর আহমদ, পৌর বিএনপি নেতা জাহিদুর রহমান প্রমুখ।
বক্তারা, পূর্বের নির্ধারিত স্থানে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এর মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।