
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর জৈন্তাপুর নিজপাট ইউনিয়ন শাখার ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে।
উপজেলা বিএনপির মতামতের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ২ ঘটিকায় উপজেলা জাসাসের সভাপতি এম আর মামুন ও সাধারণ সম্পাদক সাজিদ আহমদ তারেক এই কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটিতে জাহিদুল ইসলাম জাহিদকে সভাপতি, শাকিল আহমদকে সাধারণ সম্পাদক এবং মিনহাজ আহমদকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। এ ছাড়া সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে কমিটিতে তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে নিজপাট ইউনিয়নে জাসাসের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। সংস্কৃতি ও সংগঠনের চর্চার মাধ্যমে তরুণ সমাজকে দেশপ্রেম, সামাজিক মূল্যবোধ ও জাতীয় আদর্শে উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নিতে আহ্বান জানান এবং জাসাসকে সাংস্কৃতিক অঙ্গনে আরও সক্রিয় করার সংকল্প ব্যক্ত করেন।