1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাহুবল মিরপুর ইউনিয়ন থেকে বালু জব্দ করে নিলামে বিক্রি

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পঠিত
বাহুবল মিরপুর ইউনিয়ন থেকে বালু জব্দ করে নিলামে বিক্রি করছেন বাহুবল উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলাম।
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দত্ত পাড়া এলাকা থেকে ২ হাজার ঘনফুট বাুল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার নিকট ১ লাখ ১৮ হাজার ৮ শত ৭৫ টাকায় বিক্রি করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে বাহুবল উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ২ হাজার ঘনফুট বালু জব্দ করি। পরে জনসাধারণের উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন করি। নিলামে অংশগ্রহণকারী সর্বোচ্চ দরদাতার কাছে বালু বিক্রি করি। এই বে আইনি বালু উত্তোলন প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রথম/সিলেট/মতিউর।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর