1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় গরু-মহিষের চালান জব্দ

জাহিদুল ইসলাম (সিলেট) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

সিলেট সীমান্তে বড় ধরনের চোরাচালান ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ বিজিবির পৃথক পৃথক অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২৩৭টি ভারতীয় গরু ও ৪২টি মহিষ আটক করা হয়েছে। সিলেট ব্যাটালিয়নের ইতিহাসে এটিই সবচেয়ে বড় গবাদিপশু জব্দের ঘটনা।

বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচুকী এলাকায় বিছনাকান্দি বিওপি এবং ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ টহল দল অভিযান চালিয়ে ২৩৭টি ভারতীয় অবৈধ গরু আটক করে। একই দিন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন লাফার্জ বিওপির টহল দল সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় পৃথক অভিযানে ৩২টি মহিষ এবং আরেকটি স্থানে ১০টি মহিষসহ মোট ৪২টি মহিষ আটক করে।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান অবৈধ গবাদি পশু জব্দ করা হয়। আটককৃত গবাদি পশুগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবি কর্তৃপক্ষ মনে করে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। সঠিক সময়ে তথ্য পেলে ভবিষ্যতেও এ ধরনের সফল অভিযান পরিচালনা করা সম্ভব হবে।

দেশের সীমান্ত এলাকায় এ ধরনের সফল অভিযান শুধু অবৈধ চোরাচালান রোধেই নয়, বরং জননিরাপত্তা ও অর্থনীতিকে সুরক্ষিত রাখতে বড় ভূমিকা রাখছে। বিজিবির অব্যাহত তৎপরতায় সীমান্ত হবে আরও নিরাপদ, আর জনগণ পাবে স্বস্তির নিঃশ্বাস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর