1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তামাবিল হাইওয়ে থানায় বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

মুরাদ হাসান (জৈন্তাপুর) সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

“শান্তি, শৃঙ্খলা, প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তামাবিল হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় তামাবিল হাইওয়ে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা’র ডিআইজি (অপারেশনস্-দক্ষিণ) রখফার সুলতানা খানম, পিপিএম সেবা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

সভায় সভাপতিত্ব করেন তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।

কল্যাণ সভায় তামাবিল হাইওয়ে থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের কল্যাণ, দায়িত্ব পালনের মান উন্নয়ন এবং সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে নানা দিক নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে হাইওয়ে পুলিশ সদস্যদের পেশাগত সততা, জনবান্ধব আচরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হাইওয়ে নিরাপত্তা ও যাত্রী সেবার মান বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে ও দিক নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং উচ্চপদস্থ কর্মকর্তারা তা গুরুত্বের সঙ্গে শোনেন ও সমাধানের আশ্বাস দেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর