1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে দরবস্ত ইউনিয়ন ছাত্রদলের আনন্দঘন বনভোজন সফর সম্পন্ন

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক আনন্দঘন বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় দরবস্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জমায়েত হয়ে জাফলং অভিমুখে যাত্রা শুরু করে ছাত্রদলের সদস্যদের বহর। পাহাড়, ঝরনা আর সবুজ প্রকৃতির মনোরম সৌন্দর্যে ঘেরা জাফলংয়ে দিনব্যাপী এই বনভোজন ছিল উৎসবমুখর।

বনভোজন কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন, যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, সোলেমান আহমেদ।

এছাড়াও সফরে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারী, সাধারণ সম্পাদক মুসলিম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, ইউনিয়ন পরিষদের সদস্য মোদাচ্ছির আহমদ, মইনুল ইসলাম মেম্বার, জৈন্তাপুর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য নুরুল হক,নাজিম আহমদ, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আজির উদ্দিন,বিএনপি নেতা এবাদ মেম্বারসহ তৃণমূলের আরও অনেক নেতা-কর্মী।

দিনব্যাপী এই ভ্রমণে ছিল সীমান্ত, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, প্রীতি আড্ডা ও অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা। তরুণ ছাত্রনেতারা জানান, রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে।

প্রকৃতি আর বন্ধুত্বের মেলবন্ধনে দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলে জানায় অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর