1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে হায়দর আলীর কারাদণ্ড

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মো. হায়দর আলী নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯ ঘটিকায় উপজেলার দীঘলবাগ, ইনাতগঞ্জ ও সদর ইউনিয়নের তিনটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। নবীগঞ্জ উপজেলার নগরকান্দি গ্রামের আকরম উল্লার পুত্র হায়দর আলীর দোকানঘর থেকে তাকে আটক করা হয়।

অভিযান চলাকালে নিষিদ্ধ মাদকদ্রব্য সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১৫ দিনের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর