1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন।

মহসিন সাদেক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

 

” সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ’

প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ লাখাইর আয়োজনে কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়।

র‌্যালি শেষে উপজেলা সভাকক্ষে ইউএনও অনুপম দাশ অনুপের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা দুর্যোগ প্রশমন সচেতনা বৃদ্ধির আহবান জানিয়ে বলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে কোন কোন ক্ষেত্রে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পজিপ কর্মকর্তা কেএম সাহেদ,বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, জনস্বাস্থ্য প্রকৌশল মোর্শেদ আলম, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, লাখাই উপজেলা প্রেসক্লবের সভাপতি আবুল কাসেম , লাখাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব বাহার উদ্দিন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি হাজী মহসিন সাদেক প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর