1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

 

শান্তিগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার(১৩ অক্টোবর সকাল ৯ টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা পরিষদ হলরুমে উক্ত অনুষ্ঠানে রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর পরিচালনায় ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

 

স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজির (কর্মসূচি ও মূল্যায়ন) যুগ্নপরিচালক মোহাম্মদ সানোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো: মতিউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার ওসি তদন্ত ইরফান আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব সহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর