
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-কে সামনে রেখে তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় তামাবিল স্থলবন্দর ব্যবসায়ী কার্যালয় ও ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সন্ধ্যা ৬ টায় এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম এবং পরিচালনা করেন তামাবিল স্থলবন্দর ব্যবসায়ী ইসমাইল হোসেন।
মতবিনিময় সভায় তামাবিল স্থলবন্দরের স্থানীয় আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থেকে নির্বাচনকে ঘিরে তাঁদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বারের প্রেসিডেন্ট পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এনামুল কুদ্দুছ চৌধুরী এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মোঃ নাফিস জুবায়ের চৌধুরী।
এছাড়াও অ্যাসোসিয়েট শ্রেণীর পরিচালক পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউল হক, মুক্তাদির হোসেন তাপাদার, মোঃ মামুনুর রশিদ, দিবাকর দাশ ঝোটন, মোঃ রেহান উদ্দিন ও মোঃ ইব্রাহিম খলিল।
স্থানীয় ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন লিপু ব্যবসায়ী সমাজের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে তামাবিল স্থলবন্দরের সুযোগ-সুবিধা বৃদ্ধি, দ্রুততর ক্লীয়ারিং ও লজিস্টিক সেবা নিশ্চিত করণ এবং ব্যবসা বান্ধব পরিবেশ গড়ার তাগিদ দেন।
তিনি বলেন, তামাবিল স্থলবন্দর পূর্বাঞ্চলের সম্ভাবনাময় একটি বাণিজ্যিক কেন্দ্র। এই বন্দরকে ঘিরে হাজারো মানুষের জীবিকা ও আঞ্চলিক অর্থনীতি নির্ভরশীল। তাই নীতিনির্ধারণী পর্যায়ে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সিলেট চেম্বারে দক্ষ নেতৃত্ব নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত ব্যবসায়ীরা সিলেট ব্যবসায়ী ফোরাম প্যানেলের সেবা সম্প্রসারণ মূলক অঙ্গীকার বাস্তবায়নে আস্থা রেখে নির্বাচনে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, তামাবিল স্থলবন্দরের উন্নয়ন, ব্যবসায়িক জটিলতা নিরসন এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি বৃদ্ধির লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে সঠিক নেতৃত্ব নির্বাচন করবেন।