1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন 

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

 

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে স্কুল-কলেজ ও সাধারণ জনতার উপস্থিতিতে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস সুনামগঞ্জ সদর উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) সুনজিত কুমার চন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক এনামুল হক, উন্নয়ন সংস্থা সিএনআরএস-এর জেলা
প্রজেক্ট কো-অর্ডিনেটর সৌরভ কান্তি রায়, ব্রাক এর রিজিওনাল ম্যানেজার  আতিকুজ্জামান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান শেষে স্থানীয় রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই এর কাছে দুর্যোগকালীন সরঞ্জামাদি প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এসব সরঞ্জামাদী সিএনআরএস- এর পক্ষ থেকে উপহার দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর