
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বিশেষ অভিযানে মোটরসাইকেল সহ ০২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
জনাব মনিবুর রহমান, অফিসার ইনচার্জ, মধ্যনগর থানা, সুনামগঞ্জ এর দিক নির্দেশনায় গত ১৪/১০/২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ০২.১৫ ঘটিকায় রকিবুল ইসলাম ও আহসান হাবীব নামের ২ জন আসামী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হল মধ্যনগর থানাধীন ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নস্থ বংশীকুন্ডা বাজার হইতে ১নং আসামি মোঃ রকিবুল ইসলাম কালু (২২), পিতা- মোঃ আবু তাহের মোড়ল, মাতা- মোছা: পেয়ারা খাতুন, ২নং আসামী আহছান হাবিব @ লাদেন (২৫) পিতা- মোঃ জামাল মিয়া মাতা- মোছাঃ ময়না বেগম উভয়সাং-বংশীকুন্ডা, ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন, থানা-মধ্যনগর, জেলা- সুনামগঞ্জদ্বয়কে গ্রেফতার পূর্বক থানায় নিয়ে আসা হয় এবং মধ্যনগর থানার মামলা নং-০৪/৭০ তারিখ- ১৫/১০/২৫ খ্রিঃ ধারা- ৪৫৭/৩৮০ তে গ্রেফতার দেখানো হয়।
পরবর্তীতে উক্ত আসামীদের
জিজ্ঞাসা বাবদ দেখানো ও সনাক্ত মতে ইং- ১৫/১০/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১২.০৫ ঘটিকার সময় এসআই(নিঃ) ইউছুব আলী, এসআই(নি:) মো: লুৎফর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মো: জালাল মিয়া (৩৭), পিতা- মৃত আব্দুল হান্নান মিয়া, মাতা- মোছা: হাজেরা খাতুন, সাং- বড়ইহাটি, ৩ নং পাইকুরহাটি ইউনিয়ন,থানা- ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ এর চৌচালা টিনের বসত ঘরের বারান্দা হইতে জব্দ তালিকা মূলে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রকাশ থাকে যে গত ২৫/০৯/২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকা হইতে সকাল ০৯.৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় উক্ত মোটরসাইকেলটি চুরি করেছিলো। পরবর্তীতে আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।