1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আমি জনতার ম্যান্ডেট নিতে এসেছি – রনসীতে তালহা আলম

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

 

পূর্ব পাগলা ইউনিয়নের রণসী গ্রামে তালহা আলমের এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রনসী গ্রামের মুরুব্বীয়ান এবং তরুণদের নিয়ে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন তালহা আলমের সমর্থকবৃন্দ এবং জগন্নাথপুর ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দ। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা এরশাদ খান আল হাবিব, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আতিক আহমেদ, জমিয়ত ডঃ নেতা সামসুল হক, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের অর্থ সম্পাদক আক্তার হোসেন, যুবনেতা আনোয়ার হোসেন প্রমুখ।

বৈঠকে তালহা আলম বলেন পূর্ব পাগলা ইউনিয়নের সাথে পীরেরগাঁও-ইশবপুরের শাহ দামড়ি (রহঃ) এর আত্মার সম্পর্ক শত বছর পুরোনো। এটি দলীয় সম্পর্কেরও উর্ধে। এখানের আধ্যাত্বিক ভালোবাসা ব্যালটে ভূমিধস বিজয়ের মাধ্যমে প্রকাশ পাবে। জুলাই পরবর্তী বাংলাদেশে জনগণ উচ্চ শিক্ষিত প্রার্থী যেমন চায় তেমনি মাটির মানুষও চায়। আমি আপনাদের পাশে সকল বিপদে আপদে ছিলাম, আগামীতেও থাকবো ইন শা আল্লাহ। আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাই।

বক্তারা বলেন, এখানে দলীয় মার্কা প্রধান নয়। সৈয়দ তালহা আলম  যে কোনো মার্কা নিয়ে আসলে এই ওয়ার্ডে আমরা বিপুল ভোট দিয়ে বিজয়ী করবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর