1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের জয়কলস ইউনিয়নের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সবার জন্য প্রত্যাশা’। এ উপলক্ষে উপজেলার জয়কলস ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে শান্তিগঞ্জ বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জয়কলস ইউনিয়ন শাখার সভাপতি আফরোজ আলীর সভাপতিত্বে এবং অত্র সংগঠনের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান ছাদিক।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক জিলানী মিয়া, সবার জন্য প্রত্যাশা সংগঠনের পূর্ব পাগলা ইউনিয়ন শাখার সহ সভাপতি আসাব মিয়া, শিমুলবাঁক ইউনিয়ন শাখার সহ সভাপতি আব্দুল জালাল, পূর্ব বীরগাঁও ইউনিয়ন শাখার সহ সভাপতি আরজু মিয়া, দরগাপাশা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, পাথারিয়া ইউনিয়ন শাখার সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক সায়াদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন শাখার সহ সভাপতি সায়াদ মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন দপ্তর সম্পাদক মনাই মিয়া। এ সময় আরও বক্তব্য রাখেন অত্র সংগঠনের নেতা বজলু মিয়া,আশিক মিয়া, আলী হায়দার, বাচ্চু মিয়া,হাবিবুর রহমান হাবিব,মুজিবুর রহমান,হরগোপাল পাল, জুমেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের ৮ টি ইউনিয়নের নেতৃবৃন্দ সহ প্রমুখ। আলোচনা সভা শেষে শতাধিক অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। উক্ত সভায় আফরোজ আলীকে সভাপতি ও হেলাল আহমদকে সাধারণ সম্পাদক করে জয়কলস ইউনিয়নের ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান ছাদিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর