1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পঠিত

শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বীরগাঁও গ্রামের পয়েন্টে উক্ত মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা জাসাসের সদস্য এসএম রাবেদের পরিচালনায় ও বীরগাঁও গ্রামের প্রবীন বিএনপি নেতা হাজী জব্বার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বিএনপি নেতা ফরিদুর রহমান ফরিদ, শান্তিগঞ্জ উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হোসেন পলাশ, যুগ্ন আহবায়ক মো: রবিউল ইসলাম, যুবদল নেতা মুফাসসির আহমদ রিয়াদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো: জামিল আহমদ, মো: আব্দুল ওয়াকিব, মো: লতিফ মিয়া,মুজাহিদ খাঁন, আব্দুল কাইয়ুম, মো: মিলন মিয়া, মোফাজ্জল হোসেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা সেলিম আহমদ,সৈয়দ আহমদ আলী,মুজিবুর রহমান,এজাদুল আহমদ,জুমার মিয়া, উপজেলা ছাত্রদল নেতা মোর্শেদ আহমদ, নঈমুর রহমান সহ অত্র ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,আমি যদি সুনামগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয় ধানের শীষ পেয়ে নির্বাচিত হই তাহলে আমার প্রথম অগ্রাধিকার থাকবে শান্তিগঞ্জ জগন্নাথপুর আসনের দূর্গম এলাকা যে সমস্ত এলাকায় এখনও রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান,স্বাস্থ্য কমপ্লেক্স নির্মিত হয়নি তা আগে নির্মাণ করে এ আসনকে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করা। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশ্য করে বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিন। মানবিক মানুষ হয়ে জনগনের আস্তা অর্জণ করে সেবার মন মানসিকতা নিয়ে ভালবাসার মাধ্যমে জনগনের ভোট সংগ্রহের কাজ করুন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর