
আসন্ন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচন ২০২৫-২৭ উপলক্ষে “সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যোগে তামাবিল আমদানীকারক গ্রুপ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১২টায় তামাবিল পাথর আমদানীকারক গ্রুপ হলরুমে আয়োজিত এ সভায় স্থানীয় ব্যবসায়ী সমাজের প্রাণবন্ত অংশগ্রহণে এক প্রগতিশীল ও ঐক্যবদ্ধ প্রার্থীপক্ষ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা বলেন, সিলেটের ব্যবসায়িক অঙ্গনে স্বচ্ছতা, দক্ষ ব্যবস্থাপনা, জবাব দিহিতা এবং ব্যবসায়ী বান্ধব নীতিমালা প্রণয়নে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী নেতৃত্ব গঠন জরুরী। সেই লক্ষ্যকে সামনে রেখে, সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ থাকবে বলে আশ্বাস প্রদান করেন প্রার্থীরা।

সভায় তামাবিল, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ প্রস্তাব ও দাবিসমূহ চেম্বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের কাছে তুলে ধরা হয়। স্থানীয় বন্দর কার্যক্রমের উন্নয়ন, আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজীকরণ, কাস্টমস ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সিলেট ব্যবসায়ীদের অগ্রাধীকার নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগের দাবী জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহমেদ ফেরদৌস, ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ভোলাগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি বশির আহমেদ, বরছড়া আমদানীকারক প্রতিষ্ঠানের সভাপতি খসরুল আলম, জৈন্তাপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি আতিক হোসেন, ৪নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, তাহিরপুর দক্ষিণ বড়ধণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস আলীসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ মনোনীত তামাবিল কয়লা-পাথর আমদানীকারক সংগঠনে FBCCI বডি মেম্বার ইলিয়াস উদ্দিন (লিপু) এবং কার্যকরী সদস্য ইসমাইল হোসেনের যৌথ পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম শাহপরান।
উপস্থিত প্রার্থীরা ছিলেন, হুমায়ূন আহমদ (সিনিয়র সহ-সভাপতি প্রার্থী), ফালাহ উদ্দিন আলি আহমদ (সভাপতি প্রার্থী), মাছুম ইফতেখার রসুল শিহাব (সহ-সভাপতি প্রার্থী), পরিচালক পদপ্রার্থী, চন্দন সাহা, আব্দুর রহমান, মশিউর রহমান হাফিজ, ওমর ফারুক, মো. আবুল কালাম, নজরুল ইসলাম।
মতবিনিময় সভা শেষে ব্যবসায়ী প্রতিনিধিরা একমত হয়ে বলেন- ফালাহ উদ্দিন,হুমায়ূন, শিহাব প্যানেলই হতে পারে ব্যবসায়ীদের প্রগতিশীল নেতৃত্বের প্রকৃত ঠিকানা।