1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাহেবের বাজারে অপহরণকারী সন্দেহে ২ জনকে জনতার গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২২৩ বার পঠিত

সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজারে এক ব্যবসায়ীকে অপহরণ করতে গিয়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র থেকে জানা যায়, সাহেবের বাজারের ফিজা এন্ড কোং এর স্বত্বাধিকারী জয়নাল আবেদীনকে অপহরণ করার উদ্দেশ্যে ৭ থেকে ৮টি মোটরসাইকেল যোগে ১২ থেকে ১৪ জন ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে যায়।
জালালাবাদ থানাধীন গালমশাহ এলাকার
আক্তার হোসেনসহ তার সহযোগিরা জয়নাল আবেদীনকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আক্তার হোসেনের মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নেয়।
এ সময় জয়নাল আবেদীন ও তার ছোট ভাই জামাল উদ্দিন অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেতে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে বাজারে থাকা সাধারণ মানুষ এগিয়ে এলে আক্তার গংরা সাধারণ জনতার উপর হামলা করার চেষ্টা চালায়। এ সময় উত্তেজিত আমজনতা অপহরণকারী জুবায়ের ও সুমেল আহমদকে গণপিটুনি দিয়ে জয়নাল আবেদীনকে উদ্ধার করেন।
উত্তেজিত জনতা অপহরণকারীকে ধাওয়া দিলে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় আক্তারের সহযোগী জুবায়ের ও সুমেল দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বদনাছড়া নামক ব্রিজের সাথে ধাক্কা লেগে ছড়ার নিচে পড়ে যায়।
এ সময় পথচারীরা সড়ক দুর্ঘটনার বিষয়টি দেখে আহত জুবায়ের ও সুমেলকে উদ্ধার করেন। পরে আহত ২ জনকে স্থানীয় এলাকাবাসী এয়ারপোর্ট থানা পুলিশের হাতে হস্তান্তর করেন।
সূত্র আরো জানায়, শুক্রবার রাত ৮টার দিকে জালালাবাদ থানাধীন গালমশাহ এলাকার আক্তার হোসেন ও তেমুখী এলাকার সালমান আহমদসহ ১২ থেকে ১৪ জনের একটি দলবল নিয়ে ৭ থেকে ৮টি মোটরসাইকেলসহ সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজের পাশে নাবিলা ফার্মেসীর সামনে অবস্থান নেয়। পরে সুযোগ বুঝে তারা এ ঘটনার চেষ্টা চালায়। জয়নাল আবেদীন ও সালমান আহমদ একে অপরের আত্মীয় বলে জানা যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ২ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিছুর রহমান জানান, ঘটনাটির বিষয় আমি জেনেছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর